
খুলনার পাইকগাছায় দশ মিনিটের ব্যবধানে একই পরিবারের শুশুর ও বৌমার মৃত্যু
মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)
পাইকগাছায় দশ মিনিটের ব্যবধানে একই পরিবারের শুশুর ও বৌমার মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ বৃহস্পতিবার দিবাগত রাতে পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামে আসমত শিকারীর পিতা বার্ধক্যজনিত কারণে সুলতান শিকারী ও তাঁর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে শাহানারা বেগম মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )৷এমন মৃত্যুতে পরিবারের স্বজনদের ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে ৷
পারিবারিক সুত্রে জানা যায় ,বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে প্রথমে সুলতান শিকারি মৃত্যুবরণ করেন এর মাত্র ১০ মিনিট পর তার পুত্র বধু শাহনারা বেগম মৃত্য বরন করেন।
শুক্রবার সকাল ১১ টায় খড়িয়া গোড়া জামে মসজিদে তাদের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযা নামাজে ইমামতি করেন মাওলানা আবু সাইদ।