1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

টেকনাফে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক সভা অনুষ্ঠিত

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি

দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক সভা ৯ মে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা প্রশাসন এর আয়োজন এবং ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডেপুটি ডাইরেক্টর আব্দুল করিম। বক্তব্য রাখেন, আইএফআরসি অফিসার (ডিআরআর) মোঃ শহীজান ইসলাম।বলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার কো-অর্ডিনেটর মোঃ হারুনর রশীদ এর সঞ্চালনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পে ইউএনডিপির প্রতিনিধি রোনা জেসমিন আক্তার এর গৃহীত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত প্রজেক্টর এর মাধ্যমে ধারণা সূচক উপস্থাপনা করা হয়। এবিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, টেকনাফ উপজেলা সহকারী মৎস্য অফিসার শহীদুল আলম, সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, সাংবাদিক নাছির উদ্দীন রাজ,প্রমুখ। উন্মুক্ত আলোচনায় ঐসব তথ্য উপাত্ত ভেসে উঠেছে এবং বাংলাদেশ দুর্যোগ প্রবন দেশ এবং তার মধ্যে টেকনাফ অধিক ঝুঁকিপুর্ণ উপজেলা। দুর্যোগ দুই প্রকার একটি প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুর্যোগ। এ নিয়ে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এটি সরকারের সহযোগী সংগঠন।সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, দুর্যোগের পূর্বে প্রস্তুতি থাকলে জান ও মালের নিরাপত্তা থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park