
ডুমুরিয়ায় বজ্রপাতে ও সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
তুষার কবিরাজ ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি।।
ডুমুরিয়ায় বজ্রপাতে ও সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার পৃথক ভাবে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে,
মাগুরাঘোনা গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সোহান গাজী (২৫) শনিবার সকালে বাড়ি থেকে সবজি ক্ষেতে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
অপর দিকে উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের হেকমত আলী গাজীর ছেলে ইলেট্রিশিয়াল রবিউল ইসলাম গাজী (৩৭) একই দিন বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে চুকনগর বাজার অভিমুখে যাচ্ছিলেন।
পথিমধ্যে বাইসাইকেল টি স্লিপ করে ইটের সলিং রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এসময় তার মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
যোগাযোগ ০১৯১১০৮৯০৪৪