1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালাইয়ে চলতি মৌসুমে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চাষীদের মানববন্ধনঃ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

কালাইয়ে চলতি মৌসুমে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চাষীদের মানববন্ধন
মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার।
১৯/৫/২০২৪ইং

জয়পুরহাটের কালাইয়ে এবার চলতি মৌসুমে হিমাগারে সংরক্ষিত আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হিমাগারের সামনে মানবন্ধন করেছে আলু চাষী ও ব্যবসায়ীরা।

রবিবার বেলা ১২টার দিকে জয়পুরহাট টু বগুড়া মহাসড়কে কালাই পৌরসভার আর বি হিমাগারের সামনে ঠুসিগাড়ির রাস্তায় প্রায় এক ঘন্টা এ মানববন্ধন করেন আলু চাষী কৃষক ও ব্যবসায়ীরা।

আলু চাষী মোঃ ফজলুল হক, মো: রকি, মিয়া, আব্দুল মোত্তালেব,সাইফুল,জহুরুল,মোস্তাফিজুর রহমান, আয়নাল, আলিমসহ প্রমুখ জানান, গত বছর আলু সংরক্ষণের ভাড়া ছিল প্রতিকেজি প্রায় ৪ টাকা। প্রতিবস্তা ছিল ২৭০ টাকা থেকে ২৯০ টাকা পর্যন্ত। কিন্তু এবার দাম বাড়িয়ে প্রতি কেজিপ্রতি সাড়ে ৫ টাকা ও বস্তাপ্রতি ৩৫০টাকা থেকে ৩৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। হিমাগারের মালিকরা ব্যাংক থেকে ১৩ শতাংশ হারে ঋণ নিয়ে কৃষকদের কাছ থেকে ১৮ থেকে ২১ শতাংশ হারে আদায় করছেন। এতে করে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তারা আরও জানান, এ উপজেলায় মোট ১১টি হিমাগার একই হারে ভাড়া বৃদ্ধি করেছেন যা পার্শ্ববর্তী জেলা এবং উপজেলাগুলোতে প্রতি বস্তা সংরক্ষণের জন্য ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ টাকা থেকে ২৯০ টাকা। অতিরিক্ত ভাড়া কমে গত বছর আলু সংরক্ষণের যে ভাড়া ছিল সেই মূল্য নির্ধারণের জন্য হিমাগার মালিকদের প্রতি মানববন্ধনের মাধ্যমে দাবি করেন আলু চাষি ও ব্যবসায়ীরা।
মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন আলুচাষী ও ব্যবসায়ীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park