
ডুমুরিয়ায় শিরিশ গাছ থেকে পড়ে
একজনের মর্মান্তিক মৃত্যু।
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কমলপুর গ্রামের আজিবর শেখের, মেঝো পুত্র সোহাগ শেখ, (১৯) শিরিশ গাছের ভাইরাস ভাঙতে গেলে শিরিশ গাছ পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। নয়ন সরদার তার জবানে বলেন। আমারা চারজন নয়ন সরদার, সাব্বির সরদার, বাপ্পি শেখ, ও সোহাগ শেখ, এক সাথে শিরিশ গাছের আটা ভাঙ্গার জন্য কইয়া রাজবাধ এলাকায় যাই এবং দেখতে পাই একটি শিরিশ গাছে ভাইরাস হয়েছে আমারা তখন ভ্যান থামিয়ে গাছের দিকে যাই তখন দৌড়ে সোহাগ শেখ গাছে উঠতে যায় আমি বারন করা শর্তেও সোহগ দৌড়ে গিয়ে গাছে উঠে পড়ে কিন্তু গাছের সাথে বৈদ্যুতিক তার লেগে আছে আমরা কেউ দেখতে পাইনি হঠাৎ করে দেখি কারেন্টে সট করে শিরিশ গাছ থেকে সোহাগ শেখ কে ফেলে দেয় নিচেয়। ইটের রাস্তায় উপর ধপ্পাস করে পড়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। তার পরে আমরা সোহাগের বাড়িতে খবর দেয়।খবর সুনে বাড়ি থেকে লোক জন এসে তার লাস ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার দেখে বলেন অনেক আগে এর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আশে শেষ খবর পাওয়া পর্যন্ত থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে,