1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেলাল আকবর বাবরের বৃক্ষরোপণ কর্মসূচিঃ

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেলাল আকবর বাবরের বৃক্ষরোপণ কর্মসূচীঃ
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওমরগণি এম ই এস কলেজ ছাত্রসংসদের সাবেক জি এস ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যাগে আজ বিকাল ৪.৩০ মিনিটে নগরর ডি.সি হিল, সি আর বি, রেলওয়ে হাসপাতাল কলোনী সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপণ কর্মসুচী পালনা করা হয়।
এসময় তিনি বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। বর্তমান সময়ে তীব্র তাপদাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের রোপণের বিকল্প নাই।
এসময় তিনি আরও বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এটি দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ এবং প্রাচীণ সংগঠন, বাংলার আপামর জনতার ভরসার জায়গায় এখন এই প্রাচীন সংগঠনটির প্রতি, আওয়ামী নেতৃত্বাধীন জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হচ্ছে। বাংলাদেশ এখন সারা বিশ্বের মধ্য সুখী, সমৃদ্ধ উন্নত দেশ হিসাবে ব্যাপ্তি লাভ করেছে।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি, আওয়ামীলীগ নেতা আশিষ চক্রবর্তী বাচ্চু, আইনুল ইসলাম চৌধুরী আবেদ,নেজাম উদ্দীন, এড.এএম কুতুব উদ্দিন চৌধুরী,শিবু প্রসাদ চৌধুরী, মোঃ ইকবাল আহমেদ ইমু, পঙ্কজ রায়,রতন ঘোষ,মোহাম্মদ দেলোয়ার, মোঃ হাবিব খান, মোঃ সাব্বির চৌধুরী, তোফাজ্জেল হোসেন জিকু, শরিফুল ইসলাম, রেজাউল করিম বিলাস প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park