1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাঁচবিবি পৌরসভাতে বৃহৎ পরিসরে বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৫২ বার পঠিত

পাঁচবিবি পৌরসভাতে বৃহৎ পরিসরে বাজেট ঘোষণা

মোঃ আমজাদ হোসেন  জেলা প্রতিনিধি জয়পুরহাট

উন্নয়ন খাতকে আরো এগিয়ে নিতে ও আধুনিক মানের পৌরসভা গড়তে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার (২০২৪-২৫) অর্থবছরে ৮১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বৃহৎ বাজেটের বেশিরভাগ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে। এছাড়া রাজস্ব খাতকেও দেখা হয়েছে গুরুত্ব সহকারে। পৌরসভার উন্নয়নের কথা ভেবে উন্নয়ন খাতে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৭০ কোটি ৬০ লক্ষ টাকা। আর রাজস্ব খাতে বাজেট ধরা হয়েছে ১০ কোটি ৯০ লক্ষ ৬০ হাজার ৫শ  টাকা। এবারের (২০২৪-২৫) অর্থবছরে পাঁচবিবি পৌরসভায় রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট  ৮১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (২৪ জুন) সন্ধ্যায় পাঁচবিবি পৌরসভার হলরুমে প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহ্বান করেন তিনি। পৌর বাজার যানজট রোধে ও যেসব সড়ক প্রশস্তকরণের কাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোন অংশ বর্ধিতাংশে পড়ে তা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সচেষ্টতা প্রত্যাশা করেন। তিনি বলেন, রাস্তা প্রশস্তকরণের সাথে ড্রেনেজ ও রোড লাইটিং ছাড়াও বিভিন্ন উন্নয়ন মূল কাজ চলছে।

তিনি আরো বলেন, প্রস্তাবিত প্রায় ৮২ কোটি টাকার বাজেটের মধ্যদিয়ে বদলে যাবে পৌরসভার উন্নয়নের দৃশ্যপট। এ বাজেটের বেশিরভাগ উন্নয়ন হিসাব থেকে আয় উন্নয়ন হিসেবে ব্যয় হবে। জলাবদ্ধতাসহ ওয়ার্ডের ভিতরে রাস্তাগুলোকে আরো সুন্দর করা সহ একটি স্মার্ট সিটি গঠনের লক্ষে এ বাজেট কাজ করবে।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন, প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোসাঈদ আল আমিন সাদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুনসুর রহমান, মহিলা আন্নি আক্তার, শামিমা সুলতানা শীতল, পৌর নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক, পৌর প্রকৌশলী মোঃ মারুফ আহসান, হিসাব রক্ষক আমিনুর রহমান, মহিপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, অবঃ অধ্যাপক পরিতোষ ঘোষ প্রমুখ। এছাড়া প্রস্তাবিত এই বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park