1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনায় সাংবাদিকদের প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

খুলনায় সাংবাদিকদের প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ

দুইদিন ব্যাপী সাংবাদিকতার উপরে দক্ষতা বৃদ্ধির লক্ষে ৪০ জন সাংবাদিকদের একটা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে।
২৮শে জুন শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়ে বিকেল ৪টায় প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। সি ডাব্লিউ এফ এলায়েন্স (সিডাব্লুএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ) এর সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রী প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিন, এর সহযোগিতায় দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের প্রশিক্ষণে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিজিটাল ডিভাইজ রক্ষণাবেক্ষণ ও “মোজ” মোবাইল সাংবাদিকতার উপরে প্রশিক্ষণ দেন , গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির। সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত
সাংবাদিকতায় ঝুঁকি বিশ্লেষণ ও সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনা ভার্সিটির জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক আবু হেলা মোস্তফা জামান পপলু, এবং দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ দেন
নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ,বিভাগীয় প্রধান
মুস্তাফিজুর রহমান রনি। খুলনার জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ৪০ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সি ডব্লিউ এফ এর পরিচালক ও সি ডব্লিউ এফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক, সিএম কে এস এর নির্বাহী পরিচালক আবুল হোসেন। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পরে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park