1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

একই সাথে এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক —প্রেমিকার আত্মহত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

একই সাথে এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক —প্রেমিকার আত্মহত্যা
মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)

খুলনার পাইকগাছায় একই সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার মাধ্যমে প্রেমের সমাধি টানল এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা।

বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইচএসসি পরীক্ষার্থী প্রিয়াংকা মন্ডল (২১) ও ব্রজ মন্ডল (২২) আত্মহত্যা করেছে। ব্রজ কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। সে হোগলারচক গ্রামে মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে থেকে লেখাপড়া করত। প্রিয়াংকা পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে।

স্থানীয় মধু মন্ডলসহ অনেকেই জানায়, প্রিয়ংকার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। যা বৃহস্পতিবার ৪ জুলাই সম্পন্ন হওয়ার কথা থাকে। বিয়ের চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি না দেওয়ায় মেয়েকে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়। প্রিয়াংকা তার বিয়ের দিনক্ষণ ও চাপসৃষ্টির ঘটনাটি প্রেমিক ব্রজের কাছে খুলে বলে। অগত্য উপায়ান্তর না পেয়ে দুজনই আত্মহত্যার পথ বেঁছে নেয়। প্রিয়াংকা নিজ বাড়িতে ঘরের আড়ায় ও ব্রজ তার মামার বাড়িতে স্থানীয় সুরঞ্জনের বাগানে শিরিশ গাছে একই নিদিষ্ট সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। থানায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park