1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু!

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৬ বার পঠিত

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু!

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারে টেকনাফের খারাংখালী স্টেশনে ক্যাবল অপারেটিং লাইন ( ডিস লাইন ) মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৫ জুলাই সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) মো. শামীম হোসেন।

মৃত্যু হওয়া হাবিব উল্লাহ ওরফে জাহাঙ্গীর (১৮) টেকনাফের হোয়াইক্যংয়ের ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাদশা মিয়ার ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, সোমবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারামখালী স্টেশন সংলগ্ল নাছরপাড়ায় জনৈক আব্দুল মুবিনের বাড়ীর পাশে ডিস ও ওয়াইফাই সংযোগ লাইনের কাজ করতে যায়। এক পর্যায়ে ডিস ও ওয়াইফাই লাইনের সংযোগ দিতে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন গাছের উপর উঠে।

এতে গাছটির মধ্য দিয়ে টানা বিদ্যুতের সংযোগ তারের সাথে অসতর্কতাবশত স্পর্শ হলে বিকট শব্দ হয়। এরপর সে অবচেতন হয়ে গাছের উপর আটকে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মি সাইমুন মই দিয়ে তাকে নিচে নামিয়ে আনে।

পুলিশের এ উপ-পরিদর্শক জানান, পরে স্থানীয়দের সহায়তায় পার্শ্ববতী গয়ালমারা এলাকাস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব উল্লাহকে মৃত ঘোষণা করেন।

মৃতের লাশ নিজের বাড়ীতে রয়েছে বলে জানান শামীম হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park