1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চুকনগর এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নারী নিহত, আহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

চুকনগর এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নারী নিহত, আহত ১

তুষার কবিরাজ ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা মঠ মন্দিরের সন্নীকটে খুলনা থেকে ছেড়ে আসা এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারি নারী নিহত হয়েছেন, অপরজন গুরুতার গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ ৬ই সেপ্টেম্বর সকাল ৬টার সময়, নিহত নারী হলেন গোবিন্দ কাটি গ্রামের সেবা দাসের স্ত্রীর সুবর্ণা খা( ৫৭)
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় ভোরে হাঁটতে বের হয়েছিলেন সুবর্ণা খা সহ  দুই জন নারি। তারা রাস্তার পাশ দিয়ে  হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে খুলনা থেকে ছেড়ে আসা চুকনগর গামী লাশবাহি ঢাকা মেট্রো-ছ-৭১-০০০৮ নম্বর এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের সাঁজোরে ধাক্কা দেয়। এসময়  এ্যাম্বুলেন্সটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর প্রচান্ড আঘাত পেয়ে পথচারীদের মাথা ও মুখমণ্ডল ভেঙেচুরে প্রচুর রক্ত ক্ষরণে ঘটনা স্থলে নিহত হন। এ সময় তার সাথে থাকা একই গ্রামের আবু সাঈদ  মোড়লের  স্ত্রী পারভীন বেগম  (৪৮) আঘাত পেয়ে গুরতর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন খর্নিয়ার (চুকনগন) হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে হতাহতদের উদ্ধার করে  ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park