1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুমিল্লা উত্তর জেলায় অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

কুমিল্লা উত্তর জেলায় অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও আলোচনা সভা

ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর আজ শনিবার (২ নভেম্বর) সকালে চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন- ১৯৪৭ সালে ইসলামের দোহাই দিয়ে দেশ ভাগ হলেও প্রকৃতপক্ষে ইসলামের পক্ষে উল্লেখযোগ্য কোন কাজ করতে পারেনি। ইসলামের পক্ষে যারাই কাজ করেছিলো সরকার তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলো।
তিনি আরো বলেন-যতবার ই আওয়ামিলীগ ক্ষমতায় এসেছে ততবার ই ইসলামের বিপক্ষে কাজ করেছে। ভারতের প্রয়োজন পূরণ করতেই আওয়ামিলীগ গঠিত হয়েছিলো। তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইসলাম এবং মুসলিম শব্দ গুলো বাদ দিয়েছে। আওয়ামিলীগ মজ্জাগত ভাবেই ইসলাম বিরোধী। ইসলামী ফাউন্ডেশন ইসলামের চাইতে শেখ মুজিবের বন্দনার দিকেই বেশি কাজ করেছে। আইয়ামে জাহেলিয়াতের চাইতেও বেশি জঘন্য শাসনব্যবস্থা কায়েম করেছিলো আওয়ামীলীগ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড‌ঃ মোবারক হোসাইন।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া প্রমূখ।

কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত ও সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park