1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বটিয়াঘাটায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বটিয়াঘাটায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ এনামুল শেখ বটিয়াঘাটা প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী হত্যাসহ একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা আঃ গনি বিশ্বাস,তার পুত্র রবি বিশ্বাস,ছাত্রলীগ নেতা রাকিন বিশ্বাস, মনি বিশ্বাস ও একাধিক হত্যা মামলার আসামী নুরো চোরের মিথ্যা সংবাদ সন্মেলনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজেন ঢালী উপজেলা বিআরডিবি হলে এক সংবাদ সন্মেলনের আয়োজন করেন। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমাকে ও আমার সংগঠনের সদস্য সচিব মেহেদী আল আজাদকে জড়িয়ে খুলনা প্রেসক্লাবে সন্মেলন করেন। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য খুলনায় এই সন্মেলন করে। এছাড়া গনি বিশ্বাস ডেউয়াতলা গ্রামের গোবিন্দ মহালদার হত্যা মামলার ১নং আসামী, তিনি হালিয়া গ্রামের পুস্পক হত্যা মামলার আসামী, তাছাড়া কাশিয়াডাংগা গ্রামে ঘর জ্বালানোর মামলারও আসামী সে।গঙ্গারামপুর গ্রামের ময়েজ উদ্দিন হত্যা মামলার আসামী সহ বহু অপরাধের সাথে জড়িত তিনি। সন্মেলনে উপস্থিত ছিলেন, মেহেদী আল আজাদ, হুমায়ুন কবির বাবু,আঃ রাজ্জাক, হায়াত আলী বিশ্বাস, আজিজুল ইসলাম, বাপ্পি খান,জাহিদুল ইসলাম প্রমুখ। অন্যদিকে উপরোক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাজার হাজার জনগণের উপস্থিতে মানব বন্ধন, প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়। আন্দোলনকারীরা প্রতিবাদ সমাবেশে অবিলম্বে গনি বিশ্বাস সহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতারের জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park