1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
————————————————-
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম প্রতিনিধি ।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃঞ্চ দাশ ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভে রাস্তায় নেমেছেন সনাতনীরা।
আজ ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি তোলা হয়।
এইসময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সোমবার বিকালে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাশ ব্রক্ষচারীকে আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
জোটের অন্যতম সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী এসময় বলেন, চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে পুলিশ নিয়ে গেছে বলে শুনেছি। এতে সমগ্র সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন।
এ ঘটনার পর চট্টগ্রামের চেরাগী পাহাড়ে সনাতনীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
সমাবেশে স্বতন্ত্র গৌরাঙ্গ প্রভু বলেন, শান্তিপূর্ণ আন্দেলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। উনাকে ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি সারাদেশে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চিন্ময় প্রভুকে আটক করেছে।এই নিউজ লেখার সময় পর্যন্ত আন্দোলন ও গণজমায়েত অব্যাহত রয়েছে।কবে নাগাদ কর্মসূচী শেষ হবে সেটাও নিদিষ্ট করে কোন ঘোষণা দেননি জমায়েত হওয়া সনাতনী সম্প্রদায় নেতাকর্মীরা।
এদিকে সাধারণ মানুষও পথচারীরা বলছেন-এখানে সমবেত সকল ভাইবোন সনাতনী সম্প্রদানের নই, এখানে সনাতনী সম্প্রদায়ের নামে পরাজিত শক্তি আওয়ামী যুবলীগ ছাত্রলীগ ও এদের অঙ্গও সহযোগী সংগঠনে অনেক কর্মীসমর্থকও জামাতের হয়ে শ্লোগান দিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park