1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সংবর্ধিতঃ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সংবর্ধিতঃ
মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান চট্টগ্রাম সিটি কপোর্রেশনের মেয়র ডাঃ শাহাদত হোসেন কে আজ নিজ জন্মস্থান চন্দনাইশে এক বিরাট গণসংবর্ধনা দেওয়া হয়।উক্ত ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা অনুষ্ঠানে  সিটি মেয়র বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করে দক্ষিণ চট্টগ্রামের একটি অংশ সিটি কর্পোরেশনের আওতায় আনার কাজ চলছে। দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পাশে বাস ষ্টেশন করার জন্য জেলা প্রশাসকের সাথে কথা বলে জায়গা নির্ধারণের কাজ চলছে। জলাবদ্ধতা নিরসণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুণরায় চালু করতে হবে। বিএনপি পালায় না, আওয়ামীলীগ পালায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তারা কেউ জানাযা পর্যন্ত পড়েনি। ৫ আগস্টে শেখ হাসিনার সাথে তাদের নেতাকর্মীরাও পালিয়েছে। সীমান্ত এলাকা থেকে বলছেন টুপ করে ডুকে যাবে। আমরা বসে থাকব না। এখন বিএনপির বিরুদ্ধে দেশি ও বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকার আহবান জানান।
আজ ৭ ডিসেম্বর শনিবার বিকালে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সহযোগি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন উদযাপন কমিটির উদ্যোগে চন্দনাইশ সদরস্থ কাসেম  মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদযাপন কমিটির আহবায়ক ইফতেখার হোসেন ইফতু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কপোর্রেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি নেতা মিজানুল হক চৌধুরী, সাবেক বিচারপতি আবদুস ছালাম মামুন, বিএনপি নেতা এমএ হাশেম রাজু, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম রাহী, মঞ্জুর আলম তালুকদার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park