1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রেস রিলিজ

আজ (১৯ ডিসেম্বর, ২০২৪) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। চট্টগ্রামবাসীর ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য তুলে ধরতে ঢাকার বাহিরে বিটিভি চট্টগ্রাম নামে প্রথম চ্যানেল নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই প্রেক্ষিতে সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম ১৯৯৩ সালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ভূমি অধিগ্রহণ করেন। কিন্তু ক্ষমতা পালাবদলের কারণে বিএনপি সরকার কেন্দ্রটির উদ্বোধন করতে পারেননি।
পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে কেন্দ্রটি অপূর্ণাঙ্গ রেখেই ১৯ ডিসেম্বর ১৯৯৬ সালে উদ্বোধন করেন।  নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আজ ২৮ বছর পূর্তি করেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ব্যক্তি বন্দনা থেকে বের হয়ে সকল পেশা শ্রেণীর মানুষের কথা তুলে ধরছে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বরত নতুন জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন স্বপ্ন দেখেন কেন্দ্রটি হবে ১৮ কোটি মানুষের কণ্ঠস্বর। সেই লক্ষ্যে তিনি নতুন পরিকল্পনা গ্রহণ করে মানসম্মত অনেক অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করছেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েছে বর্ণিল আয়োজন। নির্মাণ করা হয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান, ব্যান্ড সংগীত বিষয়ক অনুষ্ঠান ধ্রুবতারা, সরাসরি সংগীত অনুষ্ঠান হৃদয়ের গান, বিভিন্ন ফিলার, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবীদের শুভেচ্ছা বক্তব্য এবং বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park