1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনায় শহীদ মিনার অবমাননার অভিযোগ….

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

খুলনায় শহীদ মিনার অবমাননার অভিযোগ….

কাজী রায়হান তানভির সৌরভ
খুলনা থানা প্রতিনিধি।

খুলনার তেরোখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে গত ২১শে ডিসেম্বর এস.এস.সি ব্যাচ-২০০০ পুর্নমিলনীর সময় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে। কলেজ কতৃপক্ষের নিকট বিষয়টি জানতে চাইলে অধ্যক্ষ্য বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।
একাধিক সুত্র নিশ্চিত করেছে এস.এস.সি- ২০০০ সালের ব্যাচ কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকরা নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করে তারা কলেজ চত্বরের শহীদ মিনারে জুতা পড়ে উঠে শহিদ মিনারে ছবি তোলা শুরু করে। যে ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানিয়েছেন এরা শিক্ষিত মানুষ স্ত্রী সন্তান নিয়ে স্মৃতিচারন করতে এসেছে, কিন্তু তারা পরবর্তী প্রজন্ম কে কি শিক্ষা দিল? আমরা মর্মাহত হয়েছি। চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ মুঠোফোনে জানান, কলেজ কতৃপক্ষ অনুমতি দিয়েছে তবে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমি জানিনা । আমি শারিরিক ভাবে অসুস্থ।
অনুষ্ঠানের আয়োজক
শরফুল আলম মুকুল,বুলবুল আহমেদ,জিয়াউল কবীর সোহাগ,জামসেদ সহ অনেকের সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেলে ফোন কেট দেয় তারা। এ ব্যাপারে উক্ত এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park