1. admin@kbtvnews24.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বটিয়াঘাটা সার্ব রেজিস্ট্রার এর কার্যালয় সঠিক দলিল নিয়ে গেলেও সার্ব রেজিস্ট্রার অনজু ঘোষ প্যাচমারে টাকা খাওয়ার জন্য আর টাকা না খেতে পারলে দিনের পর দিন ঘুরায় নাকে দড়ি দিয়ে এবং তাঁর অফিসে সরাসরি ঘুষ লেনদেন হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বটিয়াঘাটা উপজেলার পুরানো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনকল্পে এক সভা গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনায়েত আলী পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধী।  গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু উদ্ধার: ৫ দালাল আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু উদ্ধার: ৫ দালাল আটক

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে উপজেলা উপকূলীয় এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫ দালালসহ ৬৬ জন নারী পুরুষ ও শিশুসহ ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫ টি রাইফেলের গুলি ও দুইটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।

২৯ ডিসেম্বর রবিবার ভোররাতে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ভোররাতে গোপন সংবাদে জানতে পারি একদল পাচারকারী চক্রের সদস্যরা টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে থানা পুলিশের একটি দল কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের আস্তানা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি ৭১ জন নারী পুরুষ ও শিশু উদ্ধার করা হয়। তার মধ্যে ৫ দালালকে আটক করা হয়।

তিনি বলেন, পাচারকারী চক্রের আস্তানা থেকে ৫ রাউন্ড রাইফেলের গুলি ও দুটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। উদ্ধার ভিকটিম ও দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার ভিকটিমরা বলেন, কাজের সুবাদে টেকনাফে আসলে এবং গাড়িযুগে বিভিন্ন জায়গায় যাওয়া হলে অপহরণচক্র একটি দল বিভিন্ন স্থান থেকে জোরপূর্বক অপহরণ করে পাচারকারীদের আস্তানা নিয়ে যায়। পরবর্তীতে মোটা অংকের বিনিময় তাদের মালয়েশিয়া পাচার করবে বলে হুমকি প্রদান করেন। টাকা না দিলে অমানবিক নির্যাতন শুরু করেন।

শাহপরীরদ্বীপের বাসিন্দার বলেন, কাজের সুবাদে টেকনাফে আসা হয়। টেকনাফ সদর ডেইল পাড়া এলাকা থেকে একদল লোক সিএনজি করে অপহরণ করে কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় নিয়ে যায়। তাদের আস্তানা থেকে পালিয়ে আসার সময় স্থানীয়রা ধরে পাচারকারীদের হাতে তুলে দেয়। সেখানে দা দিয়ে মারধর করে দুইদিন পর্যন্ত প্রস্রাব বন্ধ হয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park