1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত
  1. কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে উপজেলা একাডেমীক সুপারভাইজার জিনাত রেহানা’র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর ই এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জহির শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম এ আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ পুরস্কার বিতরণকালে বলেন, দুইদিন ব্যাপী মেলা নানা আয়োজনের মদ্যদিয়ে আজ শেষ হলো। এবারের প্রতিযোগিতায় ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। মেলায় ১৮টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করা হয়েছিল। তরুণদের উদ্ভাবনে পালটে যাবে দেশ। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সূযোগ এই মেলা। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park