1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৪১ বার পঠিত

সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছা

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কিংশুক ও বীচ ভ্যালীসহ ৩টি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৩ টার দিকে আগুন লাগে। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৩ টার দিকে  দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিসোর্ট গুলোতে আশ্রয় নেন পর্যটকরা। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

আগুনের খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর ও বিজিবি সদস্যরা। প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালী রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park