1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

কালীগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে কালীগঞ্জ যুবদলের সদস্য মো. জাইদুল ইসলাম মানু, কালীগঞ্জ পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক মো. কাওছার আহমেদ কাজল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মহিউদ্দিন খান রিমেল এর যৌথ উদ্যোগে কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উদ্বোধনী ঘোষণা করেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মো. সোলাইমান আলম। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান।
পৌর যুবদলের যুগ্ম আহব্য়াক মো. শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আকবর, আহবায়ক মো. রাশিদুল হাসান রিপন, যুবদলের সদস্য মো. নাঈম ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নাদিমের যৌথ পরিচালনায় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহবায়ক লাবিব হোসেন লাবু, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুল হাসান শান্ত, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রিন্স ও সদস্য সচিব হিমেল খান উপস্থিত ছিলেন।
বালীগাঁও জয়দেববাড়ী ও কালীগঞ্জ শিশু কিশোর একাদশ এর মধ্যে খেলায় প্রথমে জয়দেববাড়ী বেটিং করে ৯১ রানে অল আউট হয়। পরে কালীগঞ্জ শিশু কিশোর একাদশ ৬ উইকেটে ৯১ রান অর্জন করে ৪ উইকেটে জয় লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন কালীগঞ্জ শিশু কিশোর একাদশ এ অধিনায়ক মৃদুল। এ খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাহ নেওয়াজ, মো. পনির খন্দকার ও মো. আক্রাম হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park