1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়া ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় সাতজন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পঠিত

নড়াইলের কালিয়া ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় সাতজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়া ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় সাতজন গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনার সঙ্গে জড়িত সাতজন চোরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৯ জানুয়ারি) দিনভর যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ছয়টি ল্যাপটপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কালিয়া থানার তদন্ত
কর্মকর্তা মামলার আইও সুব্রত দেবনাথ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন – যশোর জেলার কোতোয়ালি থানার নুরপুর উত্তরপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে লাদেন, খুলনা জেলার দিঘলিয়া থানার হাজি গ্রামের বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা, একই গ্রামের হুমায়ূন মোল্লার ছেলে তুয়াস মোল্লা, খালিশপুর থানার কাশিপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে আসলাম শেখ, মৃত নুরুল হক মিয়ার ছেলে বিল্লাল মিয়া, মৃত কাজী আশরাফ হোসেনের ছেলে কাজী ওয়াসিফ হাসান মনির এবং হাউজিং বাজার এলাকার গোলাম আলীর ছেলে কুরবান।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ল্যাপটপ ও মোবাইল উদ্ধারে চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park