1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিহাতীতে প্রবাসীর স্ত্রীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

কালিহাতীতে প্রবাসীর স্ত্রীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে এক প্রবাসীর স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ৩১ জানুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক ৯ টায় উপজেলার পারখি ইউনিয়নের আউলিয়াবাদ উত্তর পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাতুল জুই। তিনি ওই গ্রামের হাসেম আলীর ছেলে প্রবাসী শাকিলের স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে জুই তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পরবর্তীতে তার মা আবার ফোন করলে জুই আর ফোন রিসিভ করেননি। একাধিকবার ফোন না ধরায় সন্দিহান হয়ে জুইয়ের মা তার শাশুড়িকে বিষয়টি জানান। এরপর শাশুড়ি জুইয়ের কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, জুই ওড়না দিয়ে ঘরের ধন্যার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন।

শাশুড়ির চিৎকারে বাড়ির লোকজন ও আশেপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জুইয়ের বাবা-মাকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে জুইয়ের পরিবার কালিহাতী থানায় বিষয়টি অবগত করেন বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছেন।

কালিহাতী থানার এসআই ইমান আলী জানান, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। আত্মহত্যার বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজনরা গভীর শোকে নিমজ্জিত।

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
০১৭১২৭২০৭৮৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park