1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি হলেন মনির ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৭ বার পঠিত

সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি হলেন মনির ইসলাম

নিত্যানন্দ মলহালদার ব্যুরোচীফঃ
সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি হলেন মনির ইসলাম।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয়ের পরিদর্শক ডাক্তার মোঃ কামরুজ্জামান এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেন।গত ইংরেজি ০৩/০২/২৫ তারিখের ৬/৩৭৯২/৩৭১১.৪০৪১৫০১.০১.৬.২০.১৯৯৫৭ নং স্মারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর প্রবিধান মালা ২০২৪ এর প্রবিধান ৬৪ উপ-প্রবিধান (১) এর অধীন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন সুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লিখিত পত্র পাঠান। উক্ত কমিটিতে মোঃ মনির ইসলাম কে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়। মনির ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটার অন্তর্গত সুবখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার প্র-পিতামহ, মরহুম খবির উদ্দিন আহমেদ বৃটিশ আমলে প্রতিষ্ঠিত সুরখালী ইউনিয়ন বোর্ডের প্রতিষ্ঠাতা পঞ্চায়েত প্রধান ও পরবর্তিতে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসাবে একাধি ক্রমে ৩৬ বছর সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন। তারপর তার পিতামহ মরহুম আফছার উদ্দিন আহমেদ সুরখালী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তৎকালীন বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, অনাড়ম্বর জীবন যাপন কারী।বৃটিশের লোভনীয় চাকুরী অবহেলা করে দীর্ঘ ২৮ বছর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি তৎকালীন খুলনা জেলা বোর্ডের সদস্য এবং খুলনা জজ কোর্টের জুরী বোর্ডের অন্যতম সদস্য হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন। তারপর মোঃ মনির ইসলামের একমাত্র চাচা মরহুম নুরুল ইসলাম সুরখালী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন,পরবর্তিতে তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তৎকালীন থানা উন্নয়ন কমিটির চেয়্যারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৩ সালে সুরখালী সাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মনির ইসলামের পিতা মোঃ আমিরুল ইসলাম বর্তমানে কল্যানশ্রী দক্ষিনপাড়া ছত্রবিলা জামে মসজিদ ওয়াকফ এস্টেটের অফিসিয়াল মোতাওয়াল্লী ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ৪ ভাই বোনের মধ্যে মোঃ মনির ইসলাম বড়। ছোট ভাই পনির ইসলাম অস্ট্রেলিয়া প্রবাসী। বড় বোন পিয়া ইসলাম একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ঢাকাতে শিক্ষাকতা করছেন, ছোট বোন হিয়া ইসলাম স্ব-পরিবারে ওমান প্রবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park