1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৬ বার পঠিত

বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ

ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি

আজ ২১ফেব্রুয়ারী রোজ শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বরকইট ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাসী বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা নানা রঙের আলপনায় সৃজনশীলতার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে সবার সামনে তুলে ধরছে। এই ধরনের কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে নিজেদের সংস্কৃতির প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।

শিক্ষার্থীরা বলে-আমরা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই উদ্যোগ নিয়েছি।তাদের প্রতি এটি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার এক ছোট্ট প্রকাশ মাত্র।

বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (এসএসসি ১৯৯৭-২০২৪ ব্যাচ) পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এছাড়া, আরও উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটি- কুরআন তেলাওয়াত মাধ্যমে শুরু এবং সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাতের পর সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park