1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের নড়াগাতী থানায় চার কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নড়াইলের নড়াগাতী থানায় চার কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:
নড়াইলের নড়াগাতী থানার
ওসি আশিকুর রহমানের
নেতৃত্বে চার কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জিল্লাল মোল্যা (৫০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জিল্লাল মোল্ল্যা (৫০) নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে । উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুরুবার (২৩ মে) ভোরে নড়াগাতী থনাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামস্থ পাখিমারা মাদ্রাসার মোড় (তেমাথা) কামাল সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজীব পাল রাজু, এএসআই (নি:) মোঃ ইকবাল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিল্লাল মোল্যা (৫০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য চার কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park