1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র,গাঁজা ইয়াবাসহ গ্রেফতার -৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

নড়াইলের কালিয়ায়
যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র,গাঁজা ইয়াবাসহ গ্রেফতার -৩

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:
নড়াইলের কালিয়া উপজেলায় দেশীয় অস্ত্র,গাঁজা এবং ইয়াবাসহ মো. রনি শেখ (৩৭),মো.খায়রুল মোল্যা (৪৫), মো. ইনছান শেখ (২১) নামের ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, শনিবার (২৪ মে) ভোররাতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুইটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন যৌথ বাহিনী। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা-হলেন কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নে বনগ্রামের মো. মোশারফ শেখের ছেলে রনি শেখ, এবং তার ভাই ইনসান শেখ, একই গ্রামের আবু তালেব মোল্ল্যার ছেলে খাইরুল মোল্ল্যা। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মালামাল, বেতের ঢাল ২ টি, চায়নিজ কুড়াল ১ টি,ফালা ১ টি,হকিস্টিক ২টি,অবৈধ মাদকদ্রব্য গাজা ৫০০ গ্রাম, ইয়াবা ৪৪ পিস, চাইনিজ কুড়াল ১ টি,চাকু ১ টি, ফালা ১ টি,পেন ক্যামেরা ১ টি,ডিজিটাল ক্যামেরা১ টি,গাঁজা মাপার ওয়েট স্কেল একটি, ফালা ১ টি,হাইসা ১ টি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথ বাহিনী দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park