1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ফকিরহাটে সাংবাদিক ও ইউপি সদস্যের নামে মিথ্যা মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১৪ বার পঠিত

ফকিরহাটে সাংবাদিক ও ইউপি সদস্যের নামে মিথ্যা মামলা

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে ৪ জন সাংবাদিক, একজন বর্তমান এবং একজন সাবেক ইউপি সদস্যের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঘটনার সূত্রপাত ঘটে বাহিরদিয়া গ্রামের মিজানুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দা আলম শেখ ও মিজান শেখ মোবাইলে বিষয়টি জানালে সাংবাদিক মোঃ হাফিজুর রহমান ও সাংবাদিক মোঃ মুন্সী আলী আকবর ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে উপস্থিত লিগ্যাল এইড অফিসের কর্মচারী রবিউল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন-এর নির্দেশে বাহিরদিয়া ফাঁড়ির এসআই ওহিদুজ্জামান ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিকদের ঘটনাস্থল ত্যাগ করতে বললে তারা ফিরে যান। কিন্তু পথিমধ্যে বুড়ির বটতলা এলাকায় রবিউল ইসলাম সহ ৫-৬ জন ব্যক্তি সাংবাদিকদের পথ রোধ করে হামলার চেষ্টা করে। তখন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির ও মাস্টার মুস্তাফিজুর রহমান এসে পরিস্থিতি সামাল দেন।

এ ঘটনার জেরে রবিউল ইসলাম বিচারক মোঃ ইব্রাহিম খলিল মুহিম-এর সহযোগিতায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, মোঃ খাবির হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ মুন্সী আলী আকবর, বর্তমান ইউপি সদস্য মোঃ জায়েদ হাসান ও সাবেক ইউপি সদস্য মোঃ আলী আহমদ-কে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ঘটনায় জড়িত না থেকেও তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসাথে অভিযোগ উঠেছে, বিচারকের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

এছাড়া রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park