1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুস্তাইন বিল্লাহ সভাপতি রাসেল সম্পাদক

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুস্তাইন বিল্লাহ সভাপতি রাসেল সম্পাদক

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে শেখ মুস্তাইন বিল্লাহ সভাপতি ও শেখ মোঃ রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ মে) বেলা ১১ টায় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।

এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট-২ এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল ইসলাম খান, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু’সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটার গণ উপস্থিত ছিলেন।

ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। বেলা ১২টা ৩০মিনিট থেকে দুপুর ৩টা ৩০মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়নের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট-২ এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেনঃ
সভাপতি পদে শেখ মুস্তাইন বিল্লাহ চেয়ার প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ২২৪ ভোট, সহ-সভাপতি পদে শেখ বাবুল হোসেন কলস প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মল্লিক আয়ুব আলী সাইকেল প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলাম মাছ প্রতীক ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park