1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশু
মৃত্যু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু।
নড়াইলের কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু হলেন পৌনে দুই বছর বয়সী রাহাদ শেখ ও রিহান শেখ।
নিহত রাহাদ শেখ ওই গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে এবং রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে। একই পরিবারের দুই শিশুর এ মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা খাওয়া-দাওয়া শেষে বাড়ির উঠানে খেলছিলো রাহাদ ও রিহান। তাদের মা ও চাচি তখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে একটি পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পান পরিবারের একজন সদস্য।
দ্রুত পুকুর থেকে উদ্ধার করে দুই শিশুকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা ঘটনাটি তদন্ত করেছি এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকসহ সচেতন মহল অভিভাবকদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাড়ির পাশে পুকুর বা জলাশয় থাকলে নিরাপত্তা বেড়া বা প্রহরী ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park