1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬১ বার পঠিত

ক্ষেতলালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মো: মিশিকুল মন্ডল
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় লিফলেট বিতরণ ও এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ জুন বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির উন্নতম সদস্য, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তাঁর নেতৃত্বে গণমিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এক পথ সভায় বক্তব্য দেন উপস্থিত নেতৃবৃন্দ। পথসভা শেষে সাধারণ মানুষের মাঝে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য লেবু ইসলাম , জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই উপজেলা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও কালাই উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য তৌফিকুল ইসলাম মাস্টার, জেলা বিএনপির সাবেক সদস্য ও পুনট ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন তালুকদার, কালাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক , জয়পুরহাট জেলা মহিলা দলের সাবেক সদস্য নুরজাহান হ্যাপি এবং জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন। ক্ষেতলাল পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৃধা, খুরশিদ আলম চৌধুরী ও সাবেক সংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম বাবু সেচ্ছাসেবক দল সদস্যসচিব সাহিন, যবদল নেতা বুলবলসহ কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির এই ৩১ দফা রূপরেখা দেশের বর্তমান সংকট নিরসন ও একটি গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তাঁরা সর্বস্তরের জনগণকে এই রূপরেখা সম্পর্কে অবগত হওয়ার ও এর বাস্তবায়নে সমর্থন জানানোর আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park