1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ঃ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ঃ

ঢাকা প্রতিনিধিঃ
প্রতিটি জাতীয় নির্বাচন হিন্দু সম্প্রদায়ের কাছে নির্যাতন হয়ে ফিরে আসে। নির্বাচন উপলক্ষে হিন্দু নির্যাতন বন্ধে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা, বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাংচুর এবং লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল এর উপর হামলা, রক্তাক্ত যখম ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অদ্য ৪ জুলাই শুক্রবার সকাল ১০.০০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডঃ প্রদীপ কুমার পাল, সহ সভাপতি দুলাল মন্ডল, প্রদীপ কুমার দাস, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব ডাঃ হেমন্ত দাস, বিশ্বনাথ মোহন্ত, সঞ্জয় ফলিয়া, নকুল মন্ডল, অ্যাডঃ শুভ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ প্রতীভা বাকচী, সাংগঠণিক সম্পাদক কিশোর কুমার বর্মন, ঢাকা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক পরেশ চৌধুরী, ঢাকা মহানগরের সভাপতি শ্যামল ঘোষ, হিন্দু যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জি মৃনাল মধু, সঞ্জয় গাইন, সঞ্জয় দেবনাথ, নিরুন্দ্র চক্রবর্তী, তপন দাস, যাদব মিত্র, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু, সহ সভাপতি অপূর্ব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, সজিব চন্দ্র দাস, শুভজিৎ চক্রবর্তী, সুমন পাল, রুদ্র সাহা, বাণীব্রত সাহা, সবুজ দত্ত, বিষ্ণু বর্মন, শঙ্কর দাস, নূপুর বসাক প্রমূখ।
বক্তাগণ বলেন বিভিন্ন স্থানে প্রতিমা ধ্বংস, মন্দির ধ্বংস পুজার আসবাবপত্র চুরি। লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল এর উপর হামলা রক্তাক্ত জখম ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা সহ বিভিন্ন স্থানে ধর্ষন, খুন মহামারি আকার ধারন করেছে। স্বাধীনতার পর থেকেই হিন্দু সম্প্রদায় সর্বক্ষেত্রে অবহেলার শিকার। জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের কোন প্রতিনিধি না থাকায় হিন্দুরা বছরের পর বছর নির্যাতিত হচ্ছে। কিছুদিন আগে যশোরে ১৮টি হিন্দু বাড়ী দোকান পাঠ, মটর সাইকেল সহ ঘরের আসবাবপত্র, খাদ্য সব কিছু ভষ্মীভূত করেছে। বক্তাগণ আরো বলেন, আমরা আশা করেছিলাম স্বৈরাচার উচ্ছেদের পর দেশে কোন বৈষম্য থাকবে না। সকল ধর্মের মানুষ সমঅধিকার ও সম মর্যাদা পাবে। কিন্তু দুঃখের বিষয়, উপদেষ্টা পরিষদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নাই। ১০ টি সংস্কার কমিটির একটিতেও কোন হিন্দু সদস্য নাই। বিভিন্ন সেক্টরের নিয়োগে হিন্দু সম্প্রদায় উপেক্ষিত। শুধু তাই নয়, যে সংবিধান সকল নাগরিকের আশা আকাঙ্খার প্রতিফলন। সেই সংবিধান সংস্কারেও হিন্দু সম্প্রদায়ের মতামতও গ্রহণ করে নাই।
প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর ভাংচুর, জমি দখল, হত্যা, হত্যা প্রচেষ্টা, অপহরন, নারী নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার, দেশ ত্যাগে বাধ্যকরনের হুমকীর মত একের পর এক ঘটনা ঘটেই চলেছে।
বক্তাগণ বলেন শত্রæ সম্পত্তি আইনের যাঁতাকলে হিন্দু সম্প্রদায়ের ২৬ লাখ একর সম্পত্তি দখল হয়েছে। ঢাকার মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের দেবোত্তর সম্পত্তি, টিপু সুলতান রোডের শঙ্খনিধি মন্দির, হৃষিকেশ দাস রোডের সীতানাথ মন্দির সহ শত শত মন্দির ও দেবোত্তর সম্পত্তি বেদখল হয়েছে। সারাদেশে সরকারের দখলে থাকা সকল মন্দির ও মন্দিরের জায়গা হিন্দুদের কাছে ফেরতের দাবী করেন। বক্তাগণ বলেন জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় হিন্দু সম্প্রদায় নির্যাতিত হতে হতে আজ সংকটের মুখোমুখি। আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পুনঃ প্রবর্তনের দাবী করেন। যদি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা না করা হয় তাহলে আগামী কোন নির্বাচনে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না, ভোটে অংশগ্রহণ করবে না, সকল ধরনের ভোট বর্জন করবে।
বিনীত নিবেদক-

(ডাঃ হেমন্ত দাস) যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মোবাইলঃ ০১৯১৯২০৮০২০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park