1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউণ্ডেশনের উদ্যোগে শিক্ষায় সহায়ক হিসাবে এআই ব্যবহারের উপর দিনব্যাপী কর্মশালা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউণ্ডেশনের উদ্যোগে শিক্ষায় সহায়ক হিসাবে এআই ব্যবহারের উপর দিনব্যাপী কর্মশালা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক মো: রফিকুল ইসলাম জগলুর পৃষ্টপোষকতায় লতিফ মাষ্টার ফাউণ্ডেশনের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী শিক্ষায় এ আই এর যথাযথ ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম জগলু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অমৃত মালঙ্গী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান, মিফতা উদ্দিন, বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন উপজেলার একাডেমিক সুপার ভাইজার, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান’সহ বাগেরহাটের বিভিন্ন সেক্টরে উন্নয়ন মূলক কাজ করছেন। তাই বাগেরহাটের বিভিন্ন সমস্যা চিহ্নিত করণের বিষয়ে বলা হয়।

কর্মশালায় সময়োপযোগী আইসিসির এ আই এর মাধ্যমে দৈনন্দিন কাজ কিভাবে সহজ করা যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা কিভাবে এ আই ব্যবহার করবে এ বিষয়ে বিভিন্ন ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহের কারণে কর্মশালা প্রাণবন্ত হয়।

কর্মশালা শেষে শিক্ষকরা জানান, এই বিষয়ে আমাদের অধিকাংশ শিক্ষকদের ধারণা ছিল না। এই কর্মশালার মাধ্যমে আইসিটির বিষয়ে আমরা একটি নতুন জগতে প্রবেশ করার সুযোগ পেয়েছি। এ আই এর ব্যবহার করে আমরা শিক্ষা বিষয়ক সহায়তা পাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park