1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মোংলায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মোংলায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার।

 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোংলায় বস্তাবন্দি অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮’টার দিকে মোংলা পৌর শহরের ছাত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দেওয়া সূত্র মতে জানা যায়, সকালে বাড়ির এক ভাড়াটিয়া নারী পুকুরে গোসল করতে গেলে পুকুর ঘাটে বাঁধা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পান। বিষয়টি তিনি বাড়ির মালিক মারুফ বিল্লাহকে জানান। তিনি এসে বস্তাটি খুললে এর ভিতর এক নবজাতকের নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির দেহে কোনো কাপড় ছিল না। মরদেহের পাশে কোনো চিহ্ন বা পরিচয়সংক্রান্ত তথ্যও পাওয়া যায়নি।

স্থানীয়দের দেওয়া সূত্র মতে আরও জানা যায়, কোনো নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঁ আনিসুর রহমান বলেন, পুকুরের ঘাট থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি ছেলে শিশুর মরদেহ। কে বা কারা নবজাতকটিকে হত্যা করে এখানে ফেলে গেছে, তা জানার জন্য তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি মারুফ বিল্লাহর পুকুর ঘাটে ঘটায় সন্দেহ আরও গভীর হয়েছে। তবে কেউ তাকে ফাঁসাতে পারে বলেও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park