1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিমান দূর্ঘটনায় এই বাচ্চা গুলোকে এখনো পাওয়া যাচ্ছে না….সকলের সহযোগিতা কামনা।

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিমান দূর্ঘটনায় এই বাচ্চা গুলোকে এখনো পাওয়া যাচ্ছে না….সকলের সহযোগিতা কামনা।

ঢাকা থেকে বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা থেকে কেউ কোন হাসপাতালে বা কোথাও সন্ধান পেলে যোগাযোগ করবেন প্লিজ।এখানে যোগাযোগের জন্য যার যার ছবির সঙ্গে ফোন নাম্বার দেওয়া হয়েছে।

বিস্তারিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবিসহ বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে।

নিহত.
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

পাইলট তৌকিরের মৃত্যু.
প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন বলে নিশ্চিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

আহত.
এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময়.
প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।

দুর্ঘটনার স্থান.
ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়।

বিমান.
বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। বিমানটিতে একজনই পাইলট (ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর) ছিলেন।

উদ্ধার কার্যক্রম.
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে।

জাতীয় শোক.
এ মর্মান্তিক ঘটনায় ২২ জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

হটলাইন.
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি সেবা দিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হটলাইন নম্বর 01949043697 চালু করা হয়েছে।

জরুরি বার্তা”
১/ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২/কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩/উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪/কুয়েত মৈত্রী হাসপাতাল
৫/উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৬/মনসুরআলী মেডিকেল কলেজ

উত্তরার হাসপাতালগুলোতে রক্ত লাগবে।রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। এ রক্ত আহতদের জন্য।

জোর হাতে অনুরোধ রইল.
জরুরি কাজ ছাড়া অন্তত পরবর্তী ২/৩ ঘন্টা কেউ ঢাকার রাস্তায় বের হবেন না। কারণ দ্রুততম সময়ের মধ্যে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park