1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উখিয়ায় রাতের অভিযানে ধরা পড়লো ৯ মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী আনু: অস্ত্র-গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পঠিত

উখিয়ায় রাতের অভিযানে ধরা পড়লো ৯ মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী আনু: অস্ত্র-গুলি উদ্ধার

জামাল উদ্দীন,
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী, শীর্ষ ডাকাত ও হত্যা-মাদকসহ ৯টি মামলার পলাতক আসামি মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনু সালাম ডাকাত (৩৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।
২৫ জুলাই (শুক্রবার) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার বন্দুক, সাত রাউন্ড তাজা গুলি ও একটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আনু সালাম উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, বনভূমি দখলসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে উখিয়া ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
সূত্রে জানা যায়, প্রথমে অভিযুক্তকে ধরতে এপিবিএন অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়। পরবর্তীতে জেলা পুলিশের অনুরোধে র‌্যাব-১৫ অভিযানে নামে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর অবশেষে ২৫ জুলাই রাতে সফল হয় র‌্যাব-১৫।
আনু সালাম তার দলীয় প্রভাব ব্যবহার করে সরকারি বনভূমি দখল করে বাড়ি তৈরি, সংরক্ষিত বন এলাকায় বসবাসরতদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, অপহরণ ও ডাকাতির মতো অপরাধে জড়িত ছিল বলে র‌্যাব জানায়। এর আগে তার বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসী একাধিকবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও সে ছিল ধরাছোঁয়ার বাইরে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park