1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল কারাগারে

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র
আশরাফুল কারাগারে

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র কারাগারে। নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলে হামলার মামলায় সাবেক লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম এর জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া আমলী আদালতের বিচারক রতনা সাহা জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আশরাফুল আলম লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ছাড়াও লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, লোহাগড়া উপজেলা আ.লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতির দ্বায়িত্বে ছিলেন।
জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাত্র আন্দলনে হামলার ঘটনায় গত বছরের (৯ ডিসেম্বর) সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ নম্বর আসামি করা হয় মেয়র আশরাফুল আলমকে।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কর্মসূচি চলাকালে সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করা হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে নড়াইল জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park