1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাঁচবিবি থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২১ বার পঠিত

পাঁচবিবি থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব

আল আমিন
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয় আজ পাঁচবিবি থানা পরিদর্শন করেন।

থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা। এরপর পাঁচবিবি থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ আনুষঙ্গিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি অপরাধ দমন ও নিয়ন্ত্রণে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল), পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি), অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং থানার পুলিশ ফোর্স।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park