1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় পূর্ব শত্রুতার জেরে ধানের চারার উপর দিয়ে  ট্রাক্টর নেওয়ার  অভিযোগ 

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত

বারহাট্টায় পূর্ব শত্রুতার জেরে ধানের চারার উপর দিয়ে  ট্রাক্টর নেওয়ার  অভিযোগ 

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় কথিত বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে ধানের চারার উপর দিয়ে ট্রাক্টর নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার  দুপুরে উপজেলার সাহতা ইউনিয়নের সফর বাংলা গ্রামের আক্কেল আলীর জমিতে এই ঘটনা ঘটে।অভিযুক্ত সমন্বয়ক রুবাইয়ের পিতা সহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে। যা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত সম্পন্ন হয়েছে।

ভুক্তভোগী আক্কেল আলী জানান, সাবেক ছাত্রলীগ ক্যাডার রুবাই ইচ্ছা করে আমার ধান লাগানো জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়েছে। আশেপাশের সব জমি আমার।ওইদিকেও খালি জমি ছিল।তবু তারা আমার এই লাগানো জমির উপরদিয়েই ট্রাক্টর নিয়েছে।আমার ক্ষতি করবে বলেই এমনটা করেছে।আগে ছাত্রলীগ করলেও এখন আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বলে হুমকি দেয় এই রুবাই।আমি সাধারণ মানুষ আমি এই রুবাইয়ের বিচার চাই।

অভিযুক্ত বৈষম্য বিরোধী আন্দোলন কথিত সমন্বয়ক  রুবাইয়ের সাথে যোগাযোগ করা হলে সে জানায় জরুরি প্রয়োজনে এই দিক দিয়ে আমরা ট্রাক্টর নিয়েছি।আর যিনি অভিযোগ করছেন উনি আমার দাদা হন।খালি জমি থাকতে লাগানো জমির উপর দিয়ে কেন ট্রাক্টর নিলেন এমন প্রশ্নে তিনি জানান আমরা ধানের চারা তুলে তারপর ট্রাক্টর নিয়েছি।তবে ট্রাক্টর নেওয়ার সময় কি ভুক্তভোগীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি এমন প্রশ্নে তিনি জানান অনুমতি নেওয়া হয়নি।তবে আমরা নিজেরা পরবর্তীতে চারাগুলো লাগিয়ে দিব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান আমার কাছে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park