1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ১৪’ভারতীয় জেলে আটক।

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ১৪’ভারতীয় জেলে আটক।

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ভারতীয় ফিশিং ট্রলার’সহ ১৪’জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার রাতে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে গভীর সমুদ্রে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নৌবাহিনীর যুদ্ধের জাহাজ বানৌজা বিষখালী।

আটককৃত জেলেদের সঙ্গে থাকা এফবি পারমিতা নামের ট্রলারটিতে বিপুল পরিমাণ ইলিশ’সহ সামুদ্রিক মাছ ছিল। আটক ১৪ জেলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিভিন্ন গ্রামে।

রবিবার (৩ আগস্ট) বিকাল ৪’টার দিকে ট্রলার’সহ আটক জেলেদের মোংলার দিগরাজে নৌঘাঁটিতে নিয়ে আসে নৌবাহিনীর জাহাজ।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় ট্রলার থেকে উদ্ধার করা মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ ছাড়া আটককৃত ট্রলার এবং জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের দায়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখিত, গত ১৪’জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চণ্ডী নামে দুটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

এই ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সমুদ্রসীমায় টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park