1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উলিপুরে সমাজসেবা কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা যুবক আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

উলিপুরে সমাজসেবা কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা যুবক আটক
রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মাইনুল ইসলাম (২৫) নামে এক যুবক। তিনি উপজেলার কিশামত মালতিবাড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

জানা যায়, মাইনুল ইসলাম নিজেকে সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে গিয়ে অসহায় ভাতাভোগীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করতেন। পরে বিভিন্ন ভাতা কিংবা সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি।

সম্প্রতি প্রতারণার বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং স্থানীয় সমাজসেবা অফিসে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তারা তাকে নিজ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন।
ঘটনার সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমানকে অবহিত করা হয়।
এ ঘটনায় বুড়াবুড়ি ইউনিয়ন সমাজসেবা কর্মচারী বিপুল মিয়া (৩০), পিতা আবুল হোসেন বাদী হয়ে উলিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান জানান, মাইনুল ইসলামের প্রতারণার শিকার আরও অনেক ভুক্তভোগী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park