1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গফরগাঁওয়ে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

গফরগাঁওয়ে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুরে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক খবরের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেন গফরগাঁওয়ের সাংবাদিক, মাল্টিমিডিয়া সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। যদি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ না হয়, তবে একে একে তুহিনের মতো আরও সাংবাদিক হত্যা হবে। তারা অপরাধীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—প্রদানের দাবি জানান।

কর্মসূচিতে সাংবাদিক সৈয়দ সোহেল, সাংবাদিক মতিউর রহমান মতি সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park