1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন 

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বারহাট্টায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন 

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মসজিদের টাকা আত্মসাত ও সড়কের খোয়া লুটের সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন সিংধা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক টিপন মিয়া।

তিনি অভিযোগ করেছেন, তার সহোদর ভাই রোকন পারিবারিক জমি সংক্রান্ত ঝামেলা থেকে চক্রান্ত করে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে।পরবর্তীতে সকল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট ) বিকালে বারহাট্টা শহরের স্টেশন  এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে টিপন মিয়া বলেন, “আমি গত ১৭ বছর ধরে আওয়ামিলীগের হাতে নিপীড়নের শিকার হয়েছি।আওয়ামীলীগের রাজনৈতিক মামলায় জেল কেটেছি বহুবার।আমার নিজের সহোদর ভাই রুকনের সাথে আমার জমি নিয়ে ঝামেলা চলতেছে।জমি সংক্রান্ত মামলাও চলছে আদালতে।রুকন ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ভুয়া ও মনগড়া তথ্য প্রচার করাচ্ছে।

তিনি আরও বলেন,নিউজে বলা হয়েছে আমি ৫ আগস্টের পর দলীয় ক্ষমতার প্রভাবে মসজিদ কমিটির সভাপতি হয়েছি।কিন্তুু এটি ঠিক নয়।আমি ২০২৪ এর জানুয়ারি ভোটের মাধ্যমে মসজিদ কমিটির সভাপতি হই।আমি মসজিদ কমিটির সভাপতি হয়ে আমার যথাযথ দায়িত্ব পালন করেছি।আমি সড়কের খোয়া নেয়নি।মসজিদের উন্নয়নে টিকাদারকে জানিয়েই খোয়া নেওয়া হয়।সেটা সবাই জানে।কিন্তুু ষড়যন্ত্র করে আমি নিজের জন্য খোয়া নিয়েছি বলে প্রচার করা হয়েছে।আমি এই মনগড়া তথ্যের নিন্দা জানাই। সেই সাথে সকল সাংবাদিক ভাইদের আহ্বান জানাই আমার বিরুদ্ধে যে সব মনগড়া তথ্যের অভিযোগ আনা হয়েছে আপনারা সরেজমিনে গিয়ে সেগুলোর সততা যাচাই-বাছাই করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park