1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

অবশেষে এনসিএলে ময়মনসিংহ, বাদ পড়লো ঢাকা মেট্রো

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পঠিত

অবশেষে এনসিএলে ময়মনসিংহ, বাদ পড়লো ঢাকা মেট্রো

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ময়মনসিংহবাসীর। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথমবারের মতো জায়গা করে নিলো ময়মনসিংহ বিভাগ। বিসিবির অনুমোদন পেয়ে আসন্ন চার দিনের এনসিএল থেকেই অংশ নেবে নবাগত এই দল। তবে তাদের জায়গা করে দিতে বাদ পড়েছে ঢাকা মেট্রো।

২০১৫ সালে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও এতদিন এনসিএলে খেলার সুযোগ পায়নি ময়মনসিংহ। একাধিকবার আবেদন ও আলোচনার পরও বিসিবি থেকে অনুমোদন না মেলায় সম্প্রতি ময়মনসিংহ বিভাগ আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিল। শেষ পর্যন্ত শনিবার (৯ আগস্ট ২০২৫) বিসিবির বোর্ড সভায় তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সভায় উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনও।

বিসিবির এই সিদ্ধান্তে এক দশকের অপেক্ষার অবসান ঘটলো ময়মনসিংহের ক্রিকেটার ও সমর্থকদের জন্য। তবে এ বছর এনসিএল টি-টোয়েন্টিতে তাদের দেখা যাবে না। ঢাকা মেট্রো ইতোমধ্যে টি-টোয়েন্টি আসরের প্রস্তুতি সম্পন্ন করায় এ সংস্করণে অংশ নিতে ময়মনসিংহকে অপেক্ষা করতে হবে আগামী মৌসুম পর্যন্ত।

আগামী মাসেই শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। এরপর শুরু হবে চার দিনের এনসিএল, যেখানে নতুন দল হিসেবে অভিষেক হবে ময়মনসিংহ বিভাগের। দীর্ঘদিনের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রামের পর এই সাফল্য স্থানীয় ক্রিকেটে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করছে ময়মনসিংহবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park