1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে পথে দলবেঁধে মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পঠিত

বিএনপি নেতার বিরুদ্ধে পথে দলবেঁধে মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় শিক্ষার্থীকে দলবেঁধে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।ভুক্তভোগী সাব্বির জাহান অপূর্ব চিরাম ইউনিয়নের বাহাদুরপূর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া একই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে এবং চিরাম ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক । গত  রোববার (১০ আগস্ট) উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে,ভুক্তভোগী সাব্বির জাহান অপূর্বের সাথে অভিযুক্ত একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শহিদুল্লাহ, কিশোর গ্যাং এর সদস্য মোঃ ছুটন মিয়া ও মোঃ ইসলাম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে ঝামেলা চলে আসছিল।গত ১০ আগস্ট সকাল ১১ টার দিকে অপূর্ব মাছের আড়ৎ থেকে মাছ কিনে বাড়ির দিকে আসার সময় চাট্টার মোড়ে আসলে অভিযুক্ত আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর মামলা করে।এসময় অপূর্বের সাথে থাকা এন্ড্রয়েড মোবাইল ও পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়ে যায় আসামিরা।

অভিযোগকারী সাব্বির জাহান অপূর্ব  বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আমিরুল ইসলাম মিঠুর সাথে আমার পারিবারিক ঝামেলা চলছে। মিঠুসহ তার সহযোগীদের নিয়ে আমার উপর আক্রমণ করে। তিনি আরো বলেন অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া চিরাম ইউনিয়ন বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক। সে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত। অন্যদিকে ছোটন মিয়া এলাকায় কিশোর গ্যাংকের প্রধান। তার নামে পূর্বে অনেক অভিযোগ রয়েছে। আমার পারিবারিক ঝামেলা তাদের সাথে।কিন্তুু তারা আমাকে একা পেয়ে এভাবে হামলা করল।আমার চিৎকারে আশেপাশের লোকজন না আসলে ত তারা আমাকে মেরেই ফেলত।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর মিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।আমাকে ষড়যন্ত্র করে এই অভিযোগে ফাঁসানো হয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ কামরুল হাসান বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park