1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে র‌্যাব-১৪’র অভিযানে হারানো ৪ মোবাইল মালিকের কাছে ফেরত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

ময়মনসিংহে র‌্যাব-১৪’র অভিযানে হারানো ৪ মোবাইল মালিকের কাছে ফেরত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, ময়মনসিংহের ‘Lost and Found Cell’ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৪টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে র‌্যাব-১৪ এর অধীনে বিশেষ সেল ‘Lost and Found Cell’ গঠন করা হয়েছে। এর ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা, ঢাকার মিরপুর এবং দিনাজপুর জেলার সদর থানা এলাকা থেকে জিডির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়।

আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন।

র‌্যাব-১৪ জানায়, হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার এবং সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তারে তাদের এই কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park