1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পুনর্মূল্যায়নে ২১০ জন ফেল থেকে পাস, জিপিএ-৫ বেড়ে ১৬৬ জন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পঠিত

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পুনর্মূল্যায়নে ২১০ জন ফেল থেকে পাস, জিপিএ-৫ বেড়ে ১৬৬ জন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নে ২১০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬৬ জন হয়েছে।

রবিবার (১০ আগস্ট ২০২৫) এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্মূল্যায়নের জন্য মোট ৪৬,৬৬৪টি আবেদন জমা পড়েছিল। এসবের মধ্যে ৩,৮টি উত্তরপত্রে নম্বর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ১,৫৯০টি আবেদনে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। বাকি আবেদনগুলোতে নম্বর বাড়লেও গ্রেড অপরিবর্তিত রয়েছে।

পুনর্মূল্যায়নের ফলে বোর্ডের সামগ্রিক পাশের হার ০.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক ফলাফলে পাশের হার ছিল ৫৮.২২ শতাংশ, যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৪২ শতাংশে। পাসের সংখ্যা ৬১,৪৫৬ জন থেকে বেড়ে হয়েছে ৬১,৬৬৬ জন।

অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬,৬৭৮ জন থেকে বেড়ে হয়েছে ৬,৮৪৪ জন।

ফলাফল প্রকাশিত হয়েছিল ১০ জুলাই। পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করা হয় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, “পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের কিছু ভুলের কারণে এ ধরনের ত্রুটি ঘটে থাকে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park