1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী ৬০০ শিক্ষককে গনিত ও ইংরেজি বিষয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী ৬০০ শিক্ষককে গনিত ও ইংরেজি বিষয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে দুই দিন ব্যাপী মাধ্যমিক স্তুরের ৬০০ শিক্ষককে গনিত ও ইংরেজি বিষয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
জানা যায়, গত ১০ ও ১১ আগষ্ট বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, জেলার ৯ উপজেলার ৩০০ শিক্ষক গত ১০ আগষ্ট গনিত বিষয় এবং অপর ৩০০ শিক্ষক ১১ আগষ্ট ইংরেজি বিষয়ের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণে অংশ নেন। লতিফ মাষ্টার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ১১ আগষ্ট প্রশিক্ষণে সম্মানীয় সহায়ক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলে জনাব মো: সামিউল হক, প্রফেসর, ইংলিশ ডিসিপ্লিন,খুলনা বিশ্ববিদ্যালয়, জনাব আহমেদ বশির, অধ্যাপক, ইংরেজি বিভাগ,ঢাকা বিশ্বাবিদ্যালয়, জনাব, ড. তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক ও চেয়ারপার্সন,ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব সি,পি,এ মো: রফিকুল ইসলাম
চেয়ারম্যান, লতিফ মাস্টার ফাউন্ডেশন ও চার্টার্ড একাউন্টেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও জনাব ভাস্কর দেবনাথ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ বাগেরহাট। প্রশিক্ষণে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের কৌশলের পাশাপাশি বিভিন্ন মোটিভেশনের উপরও আলোচনা করা হয়। চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( ইংরেজি) বিশ্বজিৎ কুমার ঢালী জানান, দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ আমাদের সহায়ক হিসাবে কাজ করেছে এবং আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park