1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গফরগাঁওয়ে স্কুলের ল্যাপটপ চুরি, আন্তজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৩ ল্যাপটপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

গফরগাঁওয়ে স্কুলের ল্যাপটপ চুরি, আন্তজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৩ ল্যাপটপ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমান্দ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৩টি ল্যাপটপসহ আন্তজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ১৫টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় পরদিন গফরগাঁও থানায় মামলা (নং ১০/০৭/২৫) দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে চর মছলন্দ (দক্ষিণ কাচারীপাড়া) এলাকার আবুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু এবং জাকারিয়া আলমকে আটক করা হয়।

পরবর্তীতে শ্রীপুরের নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন এবং বগুড়ার রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চুরি হওয়া সবগুলো ল্যাপটপ উদ্ধার করা হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে চুরি করে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park