1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন 
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও পেশাগত দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের বড় মসজিদ মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
উলিপুর প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান কারিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত লক্ষনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সাধারণ মোন্নাফ আলী, সাবেক সভাপতি মনজুরুল হান্নান, সহসভাপতি শহিদুল আলম বাবুল, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, শাহীনুর রহমান, আসলাম উদ্দিন, চন্দন কুমার সরকার, প্রভাষক সাখাওয়াত হোসেন আরো উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাব সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান সবুজ দৈনিক ঢাকা রিপোর্ট ও দৈনিক প্রথম খবর পত্রিকার জেলা প্রতিনিধি, রুহুল আমিন রুকু, প্রমুখ। কর্মসূচিতে সংহতি জানিয়ে কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক ও উলিপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। সেই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park